জাতীয় সঙ্গীত
বৃহস্পতিবার | ১৫-১০-২০২৬ |
জাঙ্গাল বাদশা মিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

জাঙ্গাল, গাজীপুর, ২০ নং আকুবপুর, বাঙ্গরা, মুরাদনগর, কুমিল্লা।

স্থাপিতঃ 1994 খ্রিঃ
EIIN: 106020 | MPO Code: 0805221301
School Code: 8140

প্রশাসনিক

সভাপতির বাণী
জনাব মোঃ ওবায়েদউল্লাহ

সভাপতি

আসসালামু আলাইকুম!

সন্মানিত অভিভাবক, আপনাদের সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রইল শুভ কামনা। ঐতিহ্যবাহী “জাঙ্গাল বাদশা মিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়” সুদীর্ঘ ২৯ বছর ধরে এই জনপদে নারী শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছে। আধুনিক ও যুগোপযোগী লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এ প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় ইতিহাস। গণতন্ত্রের মানসকন্যা জাতীর পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার মতাবেক স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদানের মাধ্যমে লেখাপড়ায় উৎসাহ প্রদান করা হচ্ছে। বর্তমানে এই প্রতিষ্ঠানটি দক্ষ ম্যানেজিং কমিটির সুনিবিড় তত্ত্বাবধানে অভিজ্ঞ শিক্ষক- শিক্ষিকাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সন্মানিত অভিভাবক, এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদের  সার্বিক সহযোগীতা আমি একান্তভাবে কামনা করছি।

                                                               মোঃ ওবায়েদউল্লাহ

                                                                      সভাপতি

                                              জাঙ্গাল বাদশা মিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

প্রধান শিক্ষকের বাণী
শাহনাজ বেগম

প্রধান শিক্ষক

আসসালামু আলাইকুম!

শিক্ষা সকল মানুষের মৌলিক অধিকার। এ অধিকার বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা ও গুরুত্ব অনস্বীকার্য। এই লক্ষ্যকে সামনে রেখে জাঙ্গাল গ্রামের স্বপ্নদ্রষ্টা মরহুম সিরাজউদ্দিন আহম্মদ এবং তাঁহার সুযোগ্য উত্তরাধিকারীদের ঐকান্তিক প্রচেষ্টা, স্বীয় অর্থ ও ভূমি ব্যয় এবং এলাকার বিশিষ্ট জনের সু-পরামর্শে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ২ নং আকুবপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামে মনোরম পরিবেশে ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেন “নারী শিক্ষার এক অনন্য পাদপীঠ” “জাঙ্গাল বাদশা মিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়”।  “নারীদের যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে আলোকিত মানুষ গড়া, সুন্দর মনের  মানুষ গড়া, সর্বোপরি সুনাগরিক হিসেবে গড়ে তোলা” এ কথাটিকে বাস্তবে রুপ দেওয়াই এই প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য।

 

তথ্য ও যোগাযোগের প্রযুক্তি (Information and Communication Technology-ICT) মানুষের জীবন ধারণের পদ্ধতিকে বদলে দিয়েছে- জীবনকে করেছে সহজ ও আনন্দময়। শিক্ষাক্ষেত্রেও তথ্য ও যোগযোগ প্রযুক্তি যোগ করেছে নতুন মাত্রা। ICT স্থান করে নিয়েছে গ্রামের বিদ্যালয়ের সেই ছোট্ট শ্রেণিকক্ষেও - যেখানে শিক্ষার্থীরা বই-খাতার পাশাপাশি কম্পিউটারও শিখতে শুরু করেছে।

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, জাঙ্গাল বাদশা মিয়া আদর্শ বালিকা উচ্চ   বিদ্যালয়ের কর্মকান্ড ওয়েব সাইটে প্রকাশিত হতে যাচ্ছে।  মূলত “শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক” এই তিন অনুসঙ্গের নিকট তথ্য, উপাত্ত সহজে ও দ্রুততার সহিত পৌঁছানো এবং তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারি অফিসের সাথে যোগাযোগ রক্ষা করা এই ওয়েবসাইটের লক্ষ্য।   

আমাদের সকল কর্মকান্ড ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশ পেলে সম্মানিত অভিভাবক ও বিদ্যালয় সম্পর্কে জানতে আগ্রহী সুধীজন এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এই ওয়েব সাইট ভিজিটের মধ্য দিয়ে বিদ্যালয়ের দৈনন্দিন কার্যাবলী, ফলাফল, নোটিশ, বিদ্যালয় সম্পর্কিত তথ্যাদিসহ সার্বিক কর্মকাণ্ডের একটি সম্যক চিত্র  উপলব্ধি  করতে  পারবেন। এর মাধ্যমে বিদ্যালয়ের কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ওয়েব সাইটটিতে তথ্য সংযোজনের ক্ষেত্রে অপ্রতুলতা থাকতে পারে। আপনাদের সহযোগিতা ও মূল্যবান পরামর্শ নিয়ে আমরা এই সীমাবদ্ধতা অতি অল্প সময়েই কাটিয়ে উঠতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস।   

 

আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আদশ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা, যার মধ্য থেকে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃংখল এবং কর্মমূখী জ্ঞানসমৃদ্ধ শিক্ষার্থী। এসব ছাত্রী কমজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ ও সবোপরি গণমানুষের কল্যাণে কিছু করতে পারে, তবেই সার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস।

                                                                   শাহনাজ বেগম

                                                                    প্রধান শিক্ষক

                                                জাঙ্গাল বাদশা মিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

ছবি নাম পদবী
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ নবায়ন ও স্বীকৃতির মেয়াদ অনুমতি ও স্বীকৃতিপত্র আপলোড
om/45/m/97/3861 10-03-1997 01-01-1996 - 31-12-2024
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ অনুমতিপত্র আপলোড
কোন তথ্য সংযুক্ত হয়নি।
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ এমপিও নম্বর অনুমোদিত তালিকা আপলোড
4/1G-5/98/67-Shikkha 15-04-1999 0805221301
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ জাতীয়করণ নম্বর অনুমতিপত্র আপলোড
কোন তথ্য সংযুক্ত হয়নি।